• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে এখনো চূড়ান্ত কোনো চুক্তি থেকে তারা অনেক দূরে রয়েছেন।

জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘আমরা এখনো চূড়ান্ত পর্যায়ের আলোচনার কাছাকাছি নই। ‘

তিনি আরও বলেন, ‘আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু এখনো অনেক ফাঁকফোকর রয়েছে এবং কিছু মৌলিক বিষয় অমীমাংসিত রয়ে গেছে।’

গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ইরান এখনও গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।’

ইরানি স্পিকার বলেন, ‘আমরা যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে থাকি, তাহলে তা শুধু এই কারণে যে তারা আমাদের শর্তগুলো মেনে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘শত্রুপক্ষ তাদের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে চেয়েছিল। তাই নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি, এবং এই ক্ষেত্রে আলোচনা (নেগোশিয়েশন) হচ্ছে সংগ্রামেরই একটি অংশ।’

তথ্যসূত্র: দ্য ডন

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo