• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া বার্তা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে লেনদেন আছে, এমন শঙ্কায় দুটি চীনা ব্যাংককে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, যদি লেনদেনের বিষয়টি প্রমাণিত হয় তবে ব্যাংকগুলো নিষেধাজ্ঞায় পড়বে। তবে এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে কড়া বার্তা দিয়েছে চীন।

দেশটির পক্ষ থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার বিষয়টি পুরোটাই অবৈধ এবং চীন এমন কোনো নিষেধাজ্ঞা মানবে না, যা জাতিসংঘের থেকে অনুমদিত হয়নি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোও জিয়াকুন বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞা চীন মেনে নেয় না। দেশটি চীনা ব্যাংকের ওপর ‘সেকেন্ডারি স্যাংশন’ (দ্বিতীয়িক নিষেধাজ্ঞা) আরোপের হুমকির নিন্দা জানিয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেনট জানান, যুক্তরাষ্ট্র দুটি চীনা ব্যাংককে চিঠি দিয়েছে। সেখানে বলা হয়েছে—যদি প্রমাণ পাওয়া যায় যে আপনার ব্যাংকগুলোর মাধ্যমে ইরানের অর্থ লেনদেন হচ্ছে, তাহলে আমরা সেকেন্ডারি স্যাংশন আরোপ করতে প্রস্তুত।

বেসেন্ট আরও বলেন, আগে চীন ইরানের ৯০ শতাংশেরও বেশি তেল কিনত, যা চীনের মোট জ্বালানি চাহিদার প্রায় ৮ শতাংশ পূরণ করত। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ‘চীনের তেল কেনা সাময়িকভাবে বন্ধ হতে পারে’ বলে ওয়াশিংটনের ধারণা।

গত সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। তবে কোনো সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। এদিকে, ইরানের তেল শিল্পের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

image

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...

image

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

নিউজ ডেস্ক : টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা ...

image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

  • company_logo