ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদংকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বেইজিং উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের মানবসম্পদ মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, দেশটির সর্বোচ্চ প্রশাসনিক সংস্থা স্টেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে। তবে কেন বা ঠিক কবে তাকে অপসারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, সান ওয়েইদংয়ের সর্বশেষ প্রকাশ্য কার্যক্রম ছিল গত ১৩ মার্চ। এ দিন তিনি চীনে নিযুক্ত ব্রুনাই ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন।
এর দুই দিন আগে তিনি পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
একই বিজ্ঞপ্তিতে জাতীয় রেল প্রশাসনের উপ-পরিচালক আন লুশেংকেও তার পদ থেকে অপসারণ করা হয়েছে।
নিউজ ডেস্ক : হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রধানদের নিয়...
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

মন্তব্য (০)