ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পাঁচ বছরের জন্য নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে তারা এ প্রস্তাব দেয়। সম্প্রতি নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ওই বৈঠকে ২০ বছরের জন্য কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছিল। ইরানি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ট্রাম্প প্রশাসন ইরানের ৫ বছরের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে প্রতিবেদনটি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নিউইয়র্ক টাইমস জানায়, ইসলামাবাদে আলোচনার সময় ইরান ও যুক্তরাষ্ট্র নিজেদের প্রস্তাব বিনিময় করে। তবে এ স্থগিতাদেশের মেয়াদ কতদিন হবে, তা নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় মতপার্থক্য থাকলেও শান্তি চুক্তিতে পৌঁছানোর একটি পথ তৈরি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

মন্তব্য (০)