• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন এমন পোপ চাই না: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার রাতে পোপ চতুর্দশ লিওর কড়া সমালোচনা করেছেন। ইরান যুদ্ধ বিষয়ে পোপের অবস্থানের নিন্দা করে ট্রাম্প বলেন, ‘তিনি পররাষ্ট্রনীতিতে ভীষণ খারাপ।’ ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন, ‘এমন কোনো পোপ চাই না, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন।’ খবর সিএনএনের।

‎মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না, যিনি বলেন, পরমাণু অস্ত্র রাখা ঠিক আছে…তিনি এমন একজন ব্যক্তি, যিনি মনে করেন না যে, পরমাণু অস্ত্র চাইছে—এমন কোনো দেশের সঙ্গে আমাদের খেলা-তামাশা করা উচিত—যাতে তারা পৃথিবী ধ্বংস করতে পারে।’

‎ট্রাম্প আরও বলেন, ‘আমি পোপ লিওর ভক্ত নই।’ প্রথম আমেরিকান পোপ লিও সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইল যুদ্ধ নিয়ে আরও সরব হয়েছেন। গত সপ্তাহে তিনি ট্রাম্পের কঠোর বক্তব্য, ইরানের জনগণের বিরুদ্ধে তার হুমকিকে ‘প্রকৃতপক্ষে অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানান।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

image

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...

image

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

নিউজ ডেস্ক : টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা ...

image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

  • company_logo