ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
এ সময় তিনি বলেন, ‘কোনো চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না, শিগগিরই তালিকা ধরে অভিযানে নামা হবে।’
এছাড়া গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী ও বেশ কয়েকজন মানব পাচারকারীকে গ্রেপ্তারের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।
জানানো হয়, পতেঙ্গা উপকূলের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫০ হাজার ৬৪ লিটার ভোজ্যতেল জব্দের কথাও জানিয়েছেন র্যাব।
নিউজ ডেস্কঃ সরকারিসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হাম...
নিউজ ডেস্কঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ৬ জন নির...
নিউজ ডেস্ক : পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকক...
নিউজ ডেস্কঃ চার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার পদে...

মন্তব্য (০)