• লিড নিউজ
  • খেলাধুলা

ব্রাজিলের নারী ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলকে মানুষ ফুটবলের জন্যই চেনে। ফুটবলের জনপ্রিয় দলগুলোর মধ্যে অন্যতম হলো ব্রাজিল। আরেকটু খোলাসা করলে পাঁচবারের ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ ব্রাজিল।

ফুটবলের পাশাপাশি ক্রিকেটে অংশ নিয়ে সাফল্য পাওয়ার চেষ্টা করছে ব্রাজিল। বৃহস্পিতবার ব্রাজিলের নারী ক্রিকেটার লরা কারদোসো অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন। যা বিশ্বের ছেলে এবং মেয়ে কোনো ক্রিকেটার এমন নজির গড়তে পারেননি।

অবিশ্বাস্য হলেও সত্য, একাই ৯ উইকেট শিকার করলেন ব্রাজিলের নারী দলের পেস বোলার কারদোসো। তাও আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে এমন নজির এর আগে কোনো ক্রিকেটার দেখাতে পারেননি। যা করে দেখালেন ব্রাজিলের কারদোসো।

বৃহস্পতিবার কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে এই নতুন ইতিহাস গড়েন তিনি। লেসোথোর বিপক্ষে লরা কারদোসো ৩ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় নেন ৯ উইকেট।

এই ম্যাচে আগে ব্যাট করে ২০২ রানের বিশাল পাহাড় গড়েছিল ব্রাজিল। টার্গেট তাড়া করতে নেমে  কারদোসোর গতির মুখে পড়ে ৬.২ ওভারে মাত্র ১৩ রানেই অলআউট হয় লেসোথো। ১৮৯ রানের বিশাল জয় পায় ব্রাজিল। ।

কারদোসো দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক করেন। চতুর্থ ওভারে নেন আরও ৪ উইকেট। ষষ্ঠ ওভরে আরও ২ উইকেট নিয়ে পূর্ণ করেন নিজের ৯ উইকেট। 

এই টুর্নামেন্টে ব্রাজিল, বতসোয়ানা ও লেসোথো ছাড়াও খেলছে মালাউই, জাম্বিয়া ও মোজাম্বিকের নারী দল। 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo