ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।
গুতেরেস সংশ্লিষ্ট সকল পক্ষকে ‘আন্তর্জাতিক আইনে’র অধীনে তাদের বাধ্যবাধকতাগুলো মেনে চলার এবং যুদ্ধবিরতির শর্তাবলী অনুসরণ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, এ পদক্ষেপটি এ অঞ্চলে একটি স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতে সহায়ক হবে।
এছাড়াও বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ লাঘব করতে বৈরিতার অবসান জরুরিভাবে প্রয়োজন বলেও জানান তিনি।
মুখপাত্র ডুজারিক আরও নিশ্চিত করেছেন যে, ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রচেষ্টায় সহায়তা করতে জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত দূত জ্যঁ আরনল্ট বর্তমানে সেখানে অবস্থান করছেন।
নিউজ ডেস্ক : হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রধানদের নিয়...
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

মন্তব্য (০)