• প্রশাসন

তিন সহকারী পুলিশ সুপারকে বদলি

  • প্রশাসন

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

‎শনিবার (৪ এপ্রিল) অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
‎
‎প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলিকৃত কর্মকর্তারা তাদের নামের পাশে উল্লিখিত পদে ও স্থানে দায়িত্ব পালন করবেন।
‎
‎বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামানকে সহকারী পুলিশ সুপার হিসেবে র‍্যাবে পাঠানো হয়েছে। জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসানকেও র‍্যাবের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া টিডিএস-এর সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।
‎
‎প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ১৯ এপ্রিল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo