• খেলাধুলা

বিসিবিতে পদত্যাগের হিড়িক: কয়েক ঘণ্টার ব্যবধানে পদ ছাড়লেন ৪ পরিচালক ‎

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: পদত্যাগ করেছেন বিসিবির আরও তিনজন পরিচালক। গতকাল (শনিবার, ৪ এপ্রিল) বোর্ড সভা চলাকালেই পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যান পরিচালক ফাইয়াজুর রহমান মিতু। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে একই পথে হাঁটলেন শানিয়ান তানিম, মেহেরব আলম এবং মঞ্জুরুল আলম।

‎বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তানিম। এছাড়া মেহেরব সিকিউরিটি কমিটি এবং মঞ্জুরুল মেডিকেল কমিটির দায়িত্বে ছিলেন।

‎গেল অক্টোবরে হওয়া বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছিলেন মিতু। বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যানের পাশাপাশি ঘরোয়া আসর আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তিনি।

‎বিসিবি পরিচালক ফাইয়াজুর রহমানের পদত্যাগ
‎হুট করেই পদত্যাগ প্রসঙ্গে এখন টেলিভিশনকে তিনি জানান, ব্যক্তিগত কারণে দায়িত্ব ছেড়েছেন তিনি। অন্যদিকে শানিয়ান তানিম জানিয়েছেন, অজ্ঞাত কারণে পদত্যাগ করেছেন তিনি।

‎তার পরপরই পদত্যাগ করেন ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া মেহরাব আলম চৌধুরীও। এ নিয়ে ২৫ জন পরিচালকের মধ্যে পদত্যাগ করেছেন ৬ জন।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo