ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ফুটপাত ও রাস্তার পাশের অংশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদে তৃতীয় দিনের মতো রাজধানী জুড়ে চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ'র (ডিএমপি) বিশেষ অভিযান।
শনিবার (৪ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের টাউল হল এলাকায় অভিযান পরিচালনা করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম।
তিনি জানান, ফুটপাতের ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে কিন্তু তারা যদি আইন না মানেন তাহলে কঠোর হবে পুলিশ। তবে সকাল থেকে দেখা যায় অভিযানের খবরে আগে থেকেই নিজেদের দোকানপাট সরিয়ে নিচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
ডিএমপির ট্রাফিক বিভাগের আটটি জোন একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করছে। বিভাগ গুলো হলো— রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান। অভিযানের আওতায় রয়েছে সড়কের পাশে গড়ে ওঠা খাবারের রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
ডিএমপি বলছে, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদ...
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিক্ষ...
নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্...
নিজস্ব প্রতিবেদকঃ ভূমি মন্ত্রণালয়ের জনবল নিয়োগ প্রক্রিয়ায় জা...
নিজস্ব প্রতিবেদকঃ উপকূলীয় চৌদ্দ জেলার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স...

মন্তব্য (০)