• লিড নিউজ
  • জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই' স্কুল পরিদর্শন শিক্ষামন্ত্রীর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ রোববার সকালে বাংলাদেশ এয়ারফোর্স পরিচালিত বিশেষায়িত শিক্ষার্থীদের জন্য 'ব্লু স্কাই' স্কুল পরিদর্শন করে প্রতিষ্ঠানটিতে সাধারণ জনগণের সন্তানদের জন্য ভর্তি ফি কমানোসহ বিভিন্ন সুবিধা বৃদ্ধিসহ কয়েকটি গুরুত্বপূর্ন নির্দেশনা দিয়েছেন।

পরিদর্শনকালে তিনি বলেন, প্রতিষ্ঠানটির টিউশন ফি অত্যন্ত ব্যয়বহুল। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে স্কুলটি পরিদর্শন করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত প্রতিষ্ঠানটির সুবিধাদি কিভাবে বৃদ্ধি করা যায়, সাধারণ জনতার সন্তানদের ভর্তি কীভাবে আরো সহজ করা যায় এবং ব্যয় আরো কমানো যায় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। 

তিনি আরো বলেন, একজন শিক্ষক পাঁচজনের বেশি শিক্ষার্থী ম্যানেজ করতে পারেন না, যেহেতু তারা অটিস্টিক। এটা অত্যন্ত ব্যয়বহুল। কোন কোন ক্ষেত্রে বিশেষায়িত প্রতিজন শিক্ষক ১ জনকে দেখাশোনা করেন।

তিনি বলেন, স্কুলটির কিছু ক্লাসে একজন ছাত্রের বিপরীতে একজন শিক্ষকও আাছেন। এ ব্যয় কিভাবে কমিয়ে আনা যায় সেবিষয়টি বিবেচনার জন্য মন্ত্রী পরামর্শ প্রদান করেন। তাছাড়া স্কুলের শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কিভাবে তাদের কাজে লাগানো যায় সেবিষয়ে ভবিষ্যতে একটি পরিকল্পনা করা হবে বলে তিনি জানান। সরকারিভাবে এ স্কুলকে সহযোগিতা প্রদান করার বিষয়ে মন্ত্রী গুরুত্ব আরোপ করেন। স্কুলটির আধুনিকায়ন ও বিশেষায়িত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অটিজমের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজধানী তেজগাঁও পুরাতন বিমানবন্দরের মাঠের পাশে অবস্থিত স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টারসের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডর ইমরানুর রহমান, ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোঃ নুর উল্লাহ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাব...

১

নিজস্ব প্রতিবেদকঃ পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্য...

image

‎আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসং...

২

‎নিজস্ব প্রতিবেদকঃ দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ...

image

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়া...

৩

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে...

image

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের...

৪

‎নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদ...

image

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত

৫

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্...

  • company_logo