• জাতীয়

লালমনিরহাটে বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন

  • জাতীয়

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: বিএনপি সরকার নির্বাচন প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ভবন ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, নির্বাচন পরবর্তী সময়েই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। “আঙুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই আমরা কাজ শুরু করেছি,” উল্লেখ করে তিনি বলেন,ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা প্রদান,কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হয়েছে এবং জ্বালানি সংকটও দেখা দিয়েছে। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। “আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার,তাই জনগণের সব ধরনের উন্নয়ণ কর্মকাণ্ডে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদ দেশের সার্বিক উন্নয়ণে কাজ করছে এবং একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়তে সরকার দৃঢ় ভাবে এগিয়ে যাচ্ছে।
এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী করে তুলতে কাজ করছে ডিএ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...

image

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করল...

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...

image

‎খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন ...

image

‎স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্...

নিউজ ডেস্কঃ বাজারদর কমিয়ে ভোক্তাদের স্বস্তি দিতে বিদ্যমান স্...

image

‎বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

নিউজ ডেস্কঃ অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত...

  • company_logo