• লিড নিউজ
  • জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা হিসেবে উপস্থাপন করতে পারেন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার (২ এপ্রিল) একাত্তর বিধিতে (পয়েন্ট অফ অর্ডার) দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তীক্ষ্ণ কটাক্ষ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বৃহস্পতিবারের এই অধিবেশনে এ কথা বলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিরোধীদলীয় নেতার বক্তব্য 

স্পিকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি। আমি এটা জানতে পারলাম। আসলে আল্লাহ তা’আলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতল পরিবর্তন করে মেটেরিয়াল ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এ জন্য তাকে ধন্যবাদ জানানোর জন্যই আমি আজ দাঁড়িয়েছি। 

স্পিকারের হস্তক্ষেপ 

স্পিকার এ সময় জানান, বিষয়টি গতকালের এবং নতুন করে তোলার প্রয়োজন নেই।

মন্তব্য (০)





image

‎পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাব...

১

নিজস্ব প্রতিবেদকঃ পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্য...

image

‎আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসং...

২

‎নিজস্ব প্রতিবেদকঃ দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ...

image

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়া...

৩

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে...

image

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের...

৪

‎নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদ...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই' স্কুল পরিদর্শন শিক্ষ...

৫

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিক্ষ...

  • company_logo