• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেম-এর নেতৃত্বে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।
‎
‎এসময় বৈঠকে দেশের সামগ্রিক উন্নয়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী এটি ভবিষ্যতেও অব্যাহত থাকার প্রত্যাশা করেন।
‎
‎মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। ইতোমধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তাখাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এই অগ্রগতির ধারা বজায় রাখতে বিশ্বব্যাংকের সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
‎
‎এসময় বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন। পাশাপাশি সরকারের অগ্রাধিকারভুক্ত খাতগুলোতে সহযোগিতা আরো বাড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
‎
‎বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাব...

১

নিজস্ব প্রতিবেদকঃ পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্য...

image

‎আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসং...

২

‎নিজস্ব প্রতিবেদকঃ দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ...

image

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়া...

৩

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে...

image

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের...

৪

‎নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদ...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই' স্কুল পরিদর্শন শিক্ষ...

৫

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিক্ষ...

  • company_logo