• লিড নিউজ
  • জাতীয়

‎চার বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ লঘুচাপের প্রভাবে দেশের চার বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে। এর প্রভাবে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
‎
‎সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ ও বাতাসের গতিবেগ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকলেও তা অস্থায়ীভাবে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
‎
‎পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় দিনে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
‎
‎আবহাওয়া অফিস জানায়, তৃতীয় ও চতুর্থ দিনে বৃষ্টির এলাকা আরও সংকুচিত হয়ে প্রধানত সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পঞ্চম দিনে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
‎
‎বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয়েছে, এই সময়ের শেষের দিকে পুনরায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে।

মন্তব্য (০)





image

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে ...

১

নিজস্ব প্রতিবেদক :  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সু...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ...

image

এবার অটোগ্যাসের দামও বাড়ল

৩

নিউজ ডেস্ক : এলপি গ্যাসের পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসে...

image

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি'র প্রথম বৈঠক অনুষ...

৪

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম...

image

‎পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাব...

৫

নিজস্ব প্রতিবেদকঃ পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্য...

  • company_logo