ফাইল ছবি
নিউজ ডেস্ক : দেশে জ্বালানির দাম বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের জ্বালানি বিভাগ।এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়বে না বলে আজ মঙ্গলবার (৩১ মার্চ) নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়।
সিনিয়র সহকারী সচিব এনামুল হকের স্বাক্ষরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে এপ্রিল মাসে জ্বালানি তেলের (ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল) মূল্য পুনর্নির্ধারণ/সমন্বয় বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হলো।
এতে জানানো হয়, 'জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত)' আলোকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য ১০০ টাকা লিটার, অকটেন ১২০ টাকা লিটার, পেট্রোল ১১৬ টাকা লিটার এবং কেরোসিন ১১২ টাকা লিটারে অপরিবর্তিত রেখে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে, যা ১ এপ্রিল থেকে কার্যকর থাকবে।
নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সু...
নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ...
নিউজ ডেস্ক : এলপি গ্যাসের পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসে...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম...
নিজস্ব প্রতিবেদকঃ পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্য...

মন্তব্য (০)