• জাতীয়

নবনিযুক্ত ৪২ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩১ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হয়।

‎এর আগে রাত সাড়ে ৯টায় কার্যালয়ে আসেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগের পর এটিই প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
‎
‎বৈঠকে প্রধানমন্ত্রী জেলা পরিষদের প্রশাসকদের মাঠ পর্যায়ে কার্যকরভাবে কাজ করার নির্দেশনা দেন। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকা- ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিতের বিষয়ে নবনিযুক্ত প্রশাসকদের নির্দেশ দেন।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

মন্তব্য (০)





image

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে ...

১

নিজস্ব প্রতিবেদক :  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সু...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ...

image

এবার অটোগ্যাসের দামও বাড়ল

৩

নিউজ ডেস্ক : এলপি গ্যাসের পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসে...

image

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি'র প্রথম বৈঠক অনুষ...

৪

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম...

image

‎পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাব...

৫

নিজস্ব প্রতিবেদকঃ পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্য...

  • company_logo