• বিনোদন

শাকিব খানের জন্মদিনে প্রকাশ পাবে ‘রকস্টার’র ফার্স্টলুক

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের আলোচিত সিনেমা ‘প্রিন্স’। এরই মধ্যে আসন্ন ঈদুল আজহার জন্যও সিনেমার কাজ শুরু করেছেন এই ঢালিউড তারকা। সব কিছু ঠিক থাকলে আসন্ন ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘রকস্টার’ সিনেমাটি মুক্তি পাবে। বর্তমানে মালয়েশিয়ায় এই ছবির শুটিং চলছে।

এরই মধ্যে জানা গেল, ছবির ফার্স্টলুক প্রকাশের তারিখ। এটি পরিচালনা করছেন আজমান রুশো। সম্প্রতি তিনি জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে এদিনই ছবিটির ফার্স্টলুক প্রকাশ করা হবে।

এই নির্মাতা বলেন, ‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক আমরা দেখাব, যিনি বিলং করেন এইসময়ে। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। আগামীকাল তার (শাকিব খান) জন্মদিন উপলক্ষ্যে আমরা এটি সবার জন্য প্রকাশ করব।’

জানা গেছে, প্রায় তিন দশকের ক্যারিয়ারে কখনোই এমন কোনো চরিত্রে দেখা যায়নি শাকিবকে। রকস্টারের গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুক সহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। এমনকি শুটিংয়ের আগে শাকিব খান কয়েকদিন অনুশীলন করে গিটারও শিখেছেন।

শোনা যাচ্ছে, ছবিটিতে শাকিবের মূল নায়িকা সাবিলা নূর এবং দ্বিতীয় নায়িকা হিসেবে তানজিয়া জামান মিথিলাকে দেখা যাবে।

‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’, ওয়েব সিরিজ ‘কাইজার’, ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’ খ্যাত প্রতিশ্রুতিশীল চিত্রনাট্যকার আয়মান আসিব স্বাধীন ‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্যের কাজ করেছেন। আর এটি প্রযোজনা করছে সান কমিনিকেশন।  

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo