• লিড নিউজ
  • জাতীয়

জ্বালানির অভাবে নয়, অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ করে রাখতে হয়: বিদ্যুৎমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ রাখতে হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (শুক্রবার, ২৭ মার্চ) সিরাজগঞ্জে ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
‎
‎হাসান মাহমুদ টুকু বলেন, ‘জ্বালানির অভাবে নয়, অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ করে রাখতে হয়, মেইনটেনেন্সের জন্য বন্ধ রাখতে হয়। বর্তমান যে ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ড অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যার ফলে আমাদের এই যে রোজা পার হয়ে গেলো, কোথাও কোন ডিজার্ভেশন হয় নাই। এখন ঝড় হয়ে গেলে যদি কিছু সময় বিদ্যুৎ বন্ধ থাকে সেটি লোডশেডিং নয়।’
‎
‎মন্ত্রী আরও বলেন, ‘যে পেট্রোল পাম্পে এক লড়ি তেল লাগতো, এখন হঠাৎ করে যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে একদিনের তেল দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। তেল সরবরাহ সব সময় আছে, আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে কথা বলেছি, তারা মনিটরিং করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার পিছনে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। ইতিমধ্যেই সিরাজগঞ্জে দুজন ধরা পড়েছে, সারা দেশেও ধরা পড়ছে।’
‎
‎এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

'পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ক...

১

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সারা দেশে বাসয...

image

পুঁজিবাজারের আমূল পরিবর্তনে প্রয়োজন সুশাসন এবং সেলফ-রেগুল...

২

নিজস্ব প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ...

image

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে ...

৩

নিজস্ব প্রতিবেদক :  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সু...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ...

image

এবার অটোগ্যাসের দামও বাড়ল

৫

নিউজ ডেস্ক : এলপি গ্যাসের পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসে...

  • company_logo