ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া বাস থেকে এ পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনায় উদ্ধার করা ২৩ জনের মরদেহের মধ্যে ১৬ জনের মরদেহ এরইমধ্যে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল (বুধবার, ২৫ মার্চ) রাতে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ঘটনাস্থল পরিদর্শন করে আরও বেশি জায়গা জুড়ে ডুবুরি দিয়ে অভিযান পরিচালনার কথা জানান।
এদিকে দুর্ঘটনা তদন্তে রাজবাড়ি জেলা প্রশাসন ও নৌ মন্ত্রণালয় দু’টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিতে প্রতিবেদন জমা দেবে।
এর আগে বুধবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায় ‘সৌহার্দ্য পরিবহন’ এর বাসটি। এসময় বেশকিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অনেকে।
পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়া বাসটি ৬ ঘণ্টা পর টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। বুধবার রাত সোয়া ১১টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়। এরপর সাড়ে ১১টার দিকে বাসটি ক্রেন দিয়ে টেনে পানির ওপরে তোলা হয়।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্ঘটনার পর তাৎক্ষণিক খোঁজখবর নেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসার বিষয়ে জরুরি নির্দেশনা দেন তিনি। রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...
নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...
নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন ...
নিউজ ডেস্কঃ বাজারদর কমিয়ে ভোক্তাদের স্বস্তি দিতে বিদ্যমান স্...
নিউজ ডেস্কঃ অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত...

মন্তব্য (০)