ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে তাঁর সামনে এক নারীকে (২৪) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সোমবার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে রাত ১০টার দিকে অভিযান চালিয়ে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভোরে অভিযুক্ত আফজাল খান ও তাঁর এক সহযোগী ভুক্তভোগীর বাসায় প্রবেশ করে। তারা প্রথমে নারীর মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এ সময় স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেয়, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তাঁর স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে।
একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে অজ্ঞাতনামা এক ব্যক্তি এবং পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। ঘটনার পর তারা বাসা থেকে দুটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

মন্তব্য (০)