• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ট্রাম্পকে ‘বহিষ্কার’ করল ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবার মশকরা করেছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক মুখপাত্র। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘ইউ আর ফায়ার্ড!’ অর্থাৎ, আপনি বহিষ্কার।

ইরানের শত্রুদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায়, আইআরজিসির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফাঘারি ট্রাম্পকে নতুন করে কটাক্ষ করেন। এ সময় তিনি ট্রাম্পের ব্যবহৃত বিশেষ ভঙ্গি ও তার চিরচেনা সংলাপগুলো অনুকরণ করে ব্যঙ্গ করেন।

এর আগে ইরানের সঙ্গে আলোচনা হওয়ার দাবি করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্ব নির্বাচনের বিকল্পগুলো নিয়ে আলোচনা করেছে।

তিনি জানান, ‘ইরানে অত্যন্ত কঠোরভাবে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটানো হবে। হয়তো আমরা ভেনেজুয়েলার মতো একজন নেতা খুঁজে পাব। হয়তো ইরানে একটি যৌথ নেতৃত্ব ব্যবস্থা গড়ে তোলা হবে’। 

নতুন করে হুমকি দিয়ে তিনি আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘বোমাবর্ষণ অব্যাহত রাখবে’।

গত ফেব্রুয়ারিতে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল, ঠিক তখনই ইরানে যৌথভাবে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরাইল।

সূত্র: আল জাজিরা।

মন্তব্য (০)





image

‎কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ ...

নিউজ ডেস্কঃ দক্ষিণ আমেরিকান দেশ পেরুর সীমান্তবর্তী অ্যা...

image

পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইর...

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ‘খুব ভালো ও ফলপ্...

image

হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা এখ...

image

ইরান যুদ্ধে বিশ্বনেতাদের পাশে চেয়ে যা বললেন নেতানিয়াহু

নিউজ ডেস্ক : ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইর...

image

ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারব...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় (আইএমও) নিযুক্ত ই...

  • company_logo