• লিড নিউজ
  • জাতীয়

‎ইরান থেকে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যাহ ভূঁইয়া ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

‎এর আগে, শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৭টায় একটি চার্টার্ড বিমানে সৌদি আরবের দাম্মাম হয়ে দেশে ফেরেন ইরানে থাকা ২৮২ বাংলাদেশি।

‎গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপত্তা ঝুঁকিতে পড়েন। অনিশ্চিত পরিস্থিতির কারণে দেশে ফেরার আবেদন জানান ১৮৬ জন বাংলাদেশি। এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেয় পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ইরান ও আজারবাইজান সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমের সহায়তায় তাদেরকে ইরান থেকে আজারবাইজানের বাকুতে নিয়ে আসা হয়।

‎সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে শুক্রবার দিবাগত রাত ২টার পর তারা দেশে পৌঁছান।

‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ইরানসহ মধ্যপ্রাচ্যের যেকোনো সংকটপূর্ণ এলাকা থেকে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের প্রত্যাবাসনে সব ব্যবস্থা নেবে সরকার। 

‎ফেরত আসা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ১১ জন শিশু ও ৮ জন নারী রয়েছেন। এছাড়া ১৪০ জনের বৈধ পাসপোর্ট না থাকায় ট্রাভেল পাসের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে।

মন্তব্য (০)





image

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী করে তুলতে কাজ করছে ডিএ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...

image

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করল...

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...

image

‎খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন ...

image

‎স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্...

নিউজ ডেস্কঃ বাজারদর কমিয়ে ভোক্তাদের স্বস্তি দিতে বিদ্যমান স্...

image

‎বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

নিউজ ডেস্কঃ অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত...

  • company_logo