• খেলাধুলা

পাকিস্তানে খেলার ছাড়পত্র পেলেন যারা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন বাংলাদেশের পাঁচ তারকা ক্রিকেটার। তাদের খেলার এনওসি (অনাপত্তি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা লিগটিতে খেলতে পারবেন ১২ এপ্রিল পর্যন্ত।

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। তার আগেই পাকিস্তান থেকে ফিরতে হবে মোস্তাফিজ-রিশাদদের।

পিএসএলে এবারের আসরে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। একই দলে খেলবেন পারভেজ হোসেন ইমন। নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।

পঞ্চম বাংলাদেশি হিসেবে প্রথমবার পিএসএলে খেলার সুযোগ পেলেন তারকা পেসার শরিফুল ইসলাম। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে বাঁ–হাতি এই পেসারকে। রিশাদ হোসেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি গায়ে খেলবেন। 

৫ ক্রিকেটারকেই অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছেন, সবারই এনওসি মঞ্জুর হয়েছে। তবে নিউজিল্যান্ড সিরিজ থাকায় নিদিষ্ট সময়ের (১২ এপ্রিল পর্যন্ত) জন্য তারা ছাড়পত্র পেয়েছেন। 

এব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘চেষ্টা থাকবে আমাদের এখানে যাদের প্রয়োজন, ওয়ানডেতে আমরা স্বাভাবিকভাবেই কোনো ধরনের আপস করব না। আমরা যদি মনে করি যে একজন খেলোয়াড়কে ওখানে সুযোগ দিলে তার টি-টোয়েন্টিতে উন্নতির জন্য ভালো হবে এবং একইসঙ্গে তার বিকল্পও আমাদের এখানে আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে ছাড় দেব।’

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo