ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহি এবং মেগাস্টার সঞ্জয় দত্ত অভিনীত ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি প্রকাশের পর থেকেই বিতর্কের ঝড় ওঠে। অবশেষে সেই বিতর্কের জেরে গানটিকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। ‘কেডি-দ্য ডেভিল’ সিনেমার এই গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে দর্শকমহলে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুরো বিষয়টি যখন নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, তখন এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নোরা। তার দাবি, গানটির হিন্দি সংস্করণ সম্পর্কে আগে থেকে তার কোনো ধারণাই ছিল না।
নোরা জানান, প্রায় তিন বছর আগে তিনি কন্নড় ভাষার একটি গানের শুটিং করেছিলেন, যার নাম ছিল ‘সারসি নিন্না’। বড় বাজেটের প্রজেক্ট এবং সহশিল্পী হিসেবে সঞ্জয় দত্তের উপস্থিতি—সব মিলিয়ে কাজটি করতে তিনি আগ্রহী ছিলেন। তবে সেই গানটি যে পরে ‘সরকে চুনর’ নামে হিন্দিতে প্রকাশ পাবে এবং এর লিরিক্স নিয়ে বিতর্ক তৈরি হবে, তা তার কল্পনার বাইরে ছিল।
অভিনেত্রী বলেন, ‘পরে যখন গানটি হিন্দিতে প্রকাশ করা হয়, এর উপস্থাপন ও কথা নিয়ে যে এত বড় বিতর্ক তৈরি হবে তা আমার জানা ছিল না। আমি চাই না কেউ ভাবুক যে আমি কুরুচিপূর্ণ বা বিতর্কিত কোনো বিষয়কে সমর্থন করি।’
জনরোষের মুখে পড়ে শেষ পর্যন্ত গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন নির্মাতারা। এ অবস্থায় ভক্তদের উদ্দেশে নোরা বলেন, ‘গানের পেছনের আসল গল্পটা জানুন। ভুল বোঝাবুঝির শিকার হবেন না। অনুরোধ করছি, কেউ গানটি শেয়ার করে আরও ছড়িয়ে দেবেন না।’
এখন গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নোরার এই ভিডিও বার্তা ভক্তদের বিভ্রান্তি দূর করার চেষ্টা করলেও, গানটি ঘিরে সমালোচনার রেশ এখনো কাটেনি।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)