ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনাকে কেন্দ্র করে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার লেনদেনের সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১১০ ডলারে পৌঁছে যায়। এসময় বেড়েছে গ্যাসের দামও।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১২ ডলারে পৌঁছায়, যা গত মঙ্গলবারের তুলনায় অন্তত পাঁচ শতাংশ বেশি।
অন্যদিকে, যুক্তরাজ্যের গ্যাসের বেঞ্চমার্ক দাম প্রায় ছয় শতাংশ বেড়ে প্রতি থার্ম ১৪৩ দশমিক ৫৩ পেন্সে ওঠে, যদিও পরে তা কিছুটা কমে প্রায় ১৪০ পেন্সে নেমেছে।
তেল-গ্যাসের বর্তমান দাম এখনো মার্চের শুরুর তুলনায় কম। গত ৯ মার্চ বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ দশমিক ৭৮ ডলার এবং গত ৩ মার্চ যুক্তরাজ্যের গ্যাসের দাম ১৬২ দশমিক ৫৫ পেন্সে পৌঁছেছিল।
সর্বশেষ এই মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরাইলি হামলার খবর। বিশ্বের অন্যতম বৃহত্তম এই গ্যাসক্ষেত্রে হামলার জেরে বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এর কিছুক্ষণ পর কাতার জানায়, তাদের রাস লাফান শিল্প এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই স্থাপনাটি একই গ্যাসক্ষেত্রের অংশ, যা কাতার ‘নর্থ ডোম’ নামে পরিচালনা করে।
ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর সাউথ পার্সে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী জ্বালানি অবকাঠামোয় হামলার জবাবে ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সিদ্ধান্তে...
নিউজ ডেস্ক : ইতালির সাম্প্রতিক বিচার বিভাগীয় গণভোটে ‘না&rsqu...
নিউজ ডেস্কঃ দক্ষিণ আমেরিকান দেশ পেরুর সীমান্তবর্তী অ্যা...
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ‘খুব ভালো ও ফলপ্...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবার...

মন্তব্য (০)