• লিড নিউজ
  • জাতীয়

বজ্রসহ শিলাবৃষ্টির আভাস, কয়েকদিন ঝোড়ো হাওয়ার সতর্কতা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার প্রভাবে এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
‎
‎বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
‎
‎শুক্রবার (২০ মার্চ) থেকে শনিবার পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগেই কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এ সময় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও ঘটতে পারে। একই সঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এই দুই দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
‎
‎রোববারের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
‎
‎সোমবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে।

মন্তব্য (০)





image

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে ১০টি...

image

বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা...

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ইতিবাচ...

image

'পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ক...

৩

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সারা দেশে বাসয...

image

পুঁজিবাজারের আমূল পরিবর্তনে প্রয়োজন সুশাসন এবং সেলফ-রেগুল...

৪

নিজস্ব প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ...

image

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে ...

৫

নিজস্ব প্রতিবেদক :  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সু...

  • company_logo