• লিড নিউজ
  • জাতীয়

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর প্রধান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য জাতীয় ঈদের জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

‎আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সকালে ঈদগাহ ময়দান পরিদর্শনকালে তিনি জানান, ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে পুরুষ ও নারী মিলিয়ে প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের আগেভাগেই ঈদগাহে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ঈদগাহে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে।’

‎এদিকে, রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক জানিয়েছেন, ঈদগাহে প্রয়োজনীয় অবকাঠামো ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে।
‎
‎নিরাপত্তাব্যবস্থা নিয়েও নেয়া হয়েছে কয়েক স্তরের প্রস্তুতি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন, ঈদগাহ ও আশপাশের পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকবে এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।
‎
‎তিনি মুসল্লিদের উদ্দেশে অনুরোধ জানান, জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনো সামগ্রী সঙ্গে না আনতে। অন্যদিকে, আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার।

মন্তব্য (০)





image

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে ১০টি...

image

বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা...

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ইতিবাচ...

image

'পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ক...

৩

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সারা দেশে বাসয...

image

পুঁজিবাজারের আমূল পরিবর্তনে প্রয়োজন সুশাসন এবং সেলফ-রেগুল...

৪

নিজস্ব প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ...

image

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে ...

৫

নিজস্ব প্রতিবেদক :  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সু...

  • company_logo