• জাতীয়

উপনির্বাচনে প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। আসন্ন এ নির্বাচনে বগুড়া-৬ আসনের প্রার্থীরা সর্বোচ্চ ৪৫ লাখ টাকা ও শেরপুর-৩ আসনের প্রার্থীরা ৪১ লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারবে। মঙ্গলবার (১৭ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা বলছেন, এবার ভোটার প্রতি সর্বোচ্চ ব্যয় ১০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনের ভোটার সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার দুই লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। ভোটারপ্রতি ১০ টাকা হিসেবে এ আসনে প্রার্থীরা সর্বোচ্চ ৪৫ লাখ ৪০ হাজার ৪৩ টাকা খরচ করতে পারবেন।
 
অপরদিকে, শেরপুর-৩ আসনের মোট ভোটার চার লাখ ১৩ হাজার ৩৭৭ জন।

ভোটারপ্রতি ১০ টাকা হিসেবে এ আসনের প্রার্থীরা সর্বোচ্চ ৪১ লাখ ৩৩ লাখ ৭৭০ টাকা ব্যয় করতে পারবেন।
 
বগুড়া-৬ আসনের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হন। কিন্তু সংসদে একইসঙ্গে দু’টো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি।পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন। 
 
আর গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মারা যান। এর জেরে করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সাংবিধানিক সংস্থাটি।

এ আসনে বৈধ প্রার্থী হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুল।

 

মন্তব্য (০)





image

‎আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চা...

নিউজ ডেস্কঃ সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্...

image

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী করে তুলতে কাজ করছে ডিএ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...

image

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করল...

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...

image

‎খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন ...

image

‎স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্...

নিউজ ডেস্কঃ বাজারদর কমিয়ে ভোক্তাদের স্বস্তি দিতে বিদ্যমান স্...

  • company_logo