• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল গ্রেপ্তার: পাঠানো হলো আদালতে

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাকিবুল হাসান জুয়েলকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ)  উপজেলা সদরের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তারকৃত জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুত বিচার আইনের একটি মামলায় জুয়েলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আইনি চোখ ফাঁকি দিয়ে তিনি পলাতক থাকলেও মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি সদর বাজার এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ তাকে নিয়ন্ত্রণে নেয়।

ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, "রাকিবুল হাসান জুয়েল একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং পরোয়ানাভুক্ত সকল আসামিকে আইনের আওতায় আনতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।"

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo