• খেলাধুলা

ম্যানসিটির মাঠে ‘সতর্ক’ হয়েই নামছে রিয়াল মাদ্রিদ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দিয়েছিল রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ একাধিক তারকা—কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও এদার মিলিটাও দলে না থাকলেও দারুণ পারফরম্যান্সে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জয় পায় লস ব্লাঙ্কোসরা। সেই ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে নায়ক হন ফেদেরিকো ভালভার্দে।

আজ (মঙ্গলবার) ফিরতি লেগে সিটির মাঠে নামবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ২টায় সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া জানিয়েছেন, এমবাপ্পে এখন পুরোপুরি প্রস্তুত এবং এই ম্যাচে তাকে দেখা যাবে।

রিয়াল কোচের ভাষ্যমতে, এমবাপ্পে শুধু একজন অসাধারণ খেলোয়াড়ই নন, তার উপস্থিতি পুরো দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলে।

আরবেলোয়া আরও বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়দের একজনকে ছাড়া খেলেও দল যে ভালো করেছে, তা স্কোয়াডের গভীরতা ও মানকে প্রমাণ করে। এমবাপ্পের মতো খেলোয়াড় ফিরে আসায় দল আরও শক্তিশালী হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

অন্যদিকে, চোটের কারণে এখনও মাঠে নামার মতো ফিট নন জুড বেলিংহ্যাম। তবে তার পুনর্বাসনের অগ্রগতি সন্তোষজনক বলে জানিয়েছেন কোচ। বেলিংহ্যাম দলটির সঙ্গে সফরে গেলেও এই ম্যাচে খেলবেন না। আরবেলোয়া বলেন, বেলিংহ্যামের উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সে মাঠের বাইরেও নেতৃত্ব দিতে পারে।

উল্লেখ্য, পেশির চোটে পড়ে গত ১ ফেব্রুয়ারির পর আর খেলতে পারেননি বেলিংহ্যাম। আগে ধারণা করা হয়েছিল এপ্রিলের আগে তিনি ফিরতে পারবেন না, তবে এখন মনে হচ্ছে তার ফেরাটা তাড়াতাড়িই হতে পারে।

এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লেফটব্যাক আলভারো কারেরাস। প্রথম লেগে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকায়, অ্যাগ্রিগেটে ম্যাচ ঘুরিয়ে দেওয়া ম্যানচেস্টার সিটির জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারপরও নিজেদের সর্বোচ্চটাই দেখাবে ইংলিশ জায়ান্টরা, এমনটাই প্রত্যাশা সমর্থকদের।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo