• লিড নিউজ
  • জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনওডিসি প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান 'গ্লোবাল ফ্রড সামিট-২০২৬’-এর সাইডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থার(ইউএনওডিসি) নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো।

‎সোমবার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের ‘এম-বিল্ডিং’-এর কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

‎বৈঠকের শুরুতে মন্ত্রী মাদক নিয়ন্ত্রণ, মানব পাচার রোধ, মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশে ইউএনওডিসির দীর্ঘদিনের কারিগরি ও কৌশলগত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

‎তিনি বলেন, অপরাধের বৈশ্বিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইউএনওডিসি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অংশীদার।

‎স্বরাষ্ট্রমন্ত্রী দেশে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বাংলাদেশ পুলিশের দক্ষতা বৃদ্ধিতে ইউএনওডিসির বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

‎তিনি উল্লেখ করেন, নির্বাচনের সময় সারা দেশের ৮৯ জন পুলিশ সুপার (এসপি) এবং ৫৭৪ জন অফিসার-ইন-চার্জকে (ওসি) বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং নির্বাচনী আইন সম্বলিত হ্যান্ডবুক তৈরিতে ইউএনওডিসির ভূমিকা আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর প্রভাব ফেলেছে।

‎বৈঠকে মন্ত্রী বর্তমান সরকারের গৃহীত ব্যাপকভিত্তিক 'পুলিশ সংস্কার' কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি এই সংস্কার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউএনওডিসির কারিগরি সহায়তা, নীতি-নির্ধারণী পরামর্শ এবং বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর আহ্বান জানান।

‎তিনি বলেন, একটি আধুনিক, পেশাদার এবং জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করা বর্তমান সরকারের শীর্ষ অগ্রাধিকার।

‎ইউএনওডিসির নির্বাহী পরিচালক বাংলাদেশের নিরাপত্তা খাতের আধুনিকায়ন এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

‎বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে, সিদ্ধান্ত বাস্তবায়...

নিউজ ডেস্ক : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্র...

image

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবনে নাভিশ্বাস

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে দেশ। এর মধ্যেই ঘন ঘন লোডশেড...

image

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাই...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার ...

image

সারা দেশে লোডশেডিং নিয়ে যা জানালেন বিদ্যুৎ মন্ত্রী

নিউজ ডেস্কঃ কারিগরি ত্রুটির ও কয়লাসংকটের কারণে দুটি বড় বিদ্য...

image

‎অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর...

  • company_logo