• লিড নিউজ
  • জাতীয়

‎আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থানের সুযোগ হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভোটের কালি না শুকাতেই সরকার অনেকগুলো কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এর পাশাপাশি আইসিটি খাতকে উন্নত করতে কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ খাতে ১০ লাখ কর্মসংস্থানের সুযোগ হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
‎
‎সোমবার (১৬ মার্চ) দুপুরে গাজীপুর নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের নিমতলী বালুর মাঠে ৮ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে গাছা-খালের পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী।
‎
‎তিনি বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ১৮০ দিনে ১০০০ কিলোমিটার খাল খনন করা হবে। পর্যায়ক্রমে সরকার ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। পরিবেশ সুরক্ষার জন্য প্রতিটি খালপাড়ে তালগাছ রোপণ করা হবে।’
‎
‎গাজীপুর সিটি করপোরেশন এলাকার পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে শুরু হয়েছে ‘গাছা খাল’ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ। প্রকল্পটির মাধ্যমে খালের প্রাণ ফেরানোর পাশাপাশি দুই পাড়ে তৈরি হবে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র।
‎
‎বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ এই খালের প্রাণ ফেরাতে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্পের আওতায় খালের ৫ কিলোমিটার পুনঃখনন এবং সাড়ে ৯ কিলোমিটার এলাকা থেকে বর্জ্য অপসারণ করা হবে। তবে কেবল খননই নয়, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের দুপাড়ে নির্মাণ করা হবে আধুনিক ওয়াকওয়ে, বসার বেঞ্চ এবং করা হবে ব্যাপক বনায়ন।
‎
‎অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও সিটি করপোরেশনের প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
‎বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পটি ২০২৭ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, কাজ শেষ হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি এটি পরিণত হবে একটি দর্শনীয় বিনোদন কেন্দ্রে।

মন্তব্য (০)





image

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে ১০টি...

image

বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা...

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ইতিবাচ...

image

'পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ক...

৩

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সারা দেশে বাসয...

image

পুঁজিবাজারের আমূল পরিবর্তনে প্রয়োজন সুশাসন এবং সেলফ-রেগুল...

৪

নিজস্ব প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ...

image

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে ...

৫

নিজস্ব প্রতিবেদক :  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সু...

  • company_logo