• খেলাধুলা

‎আইসিসির পোস্টে বাংলাদেশের তারকা নাহিদ রানা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তার গতির ঝড়, বাউন্সার ও লেংথের বৈচিত্র্যে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি।

‎ম্যাচ শেষে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন নাহিদ রানার প্রশংসা করেন। তার মতে, এই তরুণ পেসারের গতি ও আক্রমণাত্মক বোলিং যেকোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ হতে পারে।

‎এদিকে নাহিদ রানাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে রানার একটি ভিডিও শেয়ার করে আইসিসি ক্যাপশনে লিখেছে, নাহিদ রানা উচ্চ গতিতে বোলিং করতে পারেন।

‎ভিডিওটি মূলত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সেই ম্যাচে রানার গতির কাছে পরাস্ত হয়ে উইকেট হারান নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। উইকেটটি নেওয়ার পর উইকেটরক্ষক মুশফিকুর রহিমসহ সতীর্থরা রানাকে অভিনন্দন জানান।

‎বাংলাদেশ সময় সকাল ৯টা ৫২ মিনিটে আইসিসি পোস্টটি প্রকাশ করে। পোস্ট দেওয়ার তিন ঘণ্টার মধ্যেই এতে প্রতিক্রিয়া ছাড়িয়ে যায় ৩১ হাজার। ভিডিওটি দেখেছেন প্রায় ২৫ লাখ দর্শক। মন্তব্যের ঘরেও রানার বোলিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেটভক্ত। কেউ কেউ তাকে চাঁপাই এক্সপ্রেস’ বলেও সম্বোধন করেছেন। তবে কিছু ব্যবহারকারী রসিকতার ছলে মন্তব্য করেছেন, ফলোয়ার বাড়াতেই হয়তো আইসিসি এখন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে বেশি পোস্ট দিচ্ছে।

‎পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায়। সেই ম্যাচে নাহিদ রানা ৭ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo