• অপরাধ ও দুর্নীতি

রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর ৫ জন হত্যায় জড়িত পলাতক আসামি আরসা সন্ত্রাসী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার  প্রতিনিধি : কক্সবাজারের র‌্যাব-১৫ সদস্যরা এক  অভিযান চালিয়ে  উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর পাঁচ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্তআসামি আরসা সন্ত্রাসী বীর হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গত ৯ মার্চ  কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামী উখিয়ার ৮নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৩২ এর মৃত ফকির আহম্মদের ছেলে। 

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক(ল' এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ফ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,  উখিয়া  রোহিঙ্গা ক্যাম্প-৮ এলাকায় আলোচিত চাঞ্চল্যকর ৫ জন হত্যা মামলার পলাতক আসামি বীর হোসেন অবস্থান করছে। সংবাদ পাওয়ার  সাথে সাথে র‌্যাব-১৫ তথ্য সংগ্রহ শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 

পরে গত ৯ মার্চ  বেলা সাড়ে ৩ টার সময়  র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল উখিয়া  রোহিঙ্গা ক্যাম্প-৮ ইষ্টের ব্লক-বি/৩২

এলাকায় অভিযান পরিচালনা করে। সাড়াশী এই অভিযানে আসামি বীর হোসেন(৩৫) কে  গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় ২ টি হত্যা মামলা (২০২৩) রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ফ. ম. ফারুক।

মন্তব্য (০)





image

বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা, যুবক গ্র...

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে বাড়িতে বসে বিভিন্ন দেশের জ...

image

পাবনায় অটোভ্যান চালক খুন, গ্রেফতার ৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ইমরান হোসেন (১৭) নামের এক ...

image

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপ...

image

ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান...

image

পতিতালয় ও অবৈধ স্পা থেকে নিয়মিত মাসোয়ারা নেন এসপি আপেল

নিউজ ডেস্ক : কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ড...

  • company_logo