• খেলাধুলা

‎অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ইরানের পাঁচ নারী ফুটবল খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কে, যিনি জানিয়েছেন, খেলোয়াড়রা এখন নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে রয়েছেন।

‎ঘটনাটি ঘটে এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে, যেখানে ইরানি নারী ফুটবল দলের খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত গাওয়ায় অস্বীকৃতি জানিয়েছিলেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি এটিকে অসম্মানের চরম পর্যায় হিসেবে বর্ণনা করেছে। পরে হুমকি ও সতর্কতার কারণে পরবর্তী ম্যাচে তারা জাতীয় সঙ্গীত গেয়েছিলেন।

‎ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ফেরার ভয় প্রকাশ করেছেন খেলোয়াড়রা। দেশটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় রয়েছে, তাই নিজ দেশের ফুটবলারেরা যদি রাষ্ট্রের প্রতি অসম্মান দেখান, তবে সম্ভাব্য প্রতিক্রিয়ার আশঙ্কা ছিল। তাই টুর্নামেন্ট শেষে তারা অস্ট্রেলিয়ার কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এবং তা পেয়েছেন।

‎টনি বার্কে বলেন, আমরা তাদের হৃদয়ে ধারণ করেছি। তারা এখানে স্বাগত, নিরাপদ এবং নিজেদের বাড়ির মতোই অনুভব করবে। এখন তারা অস্ট্রেলিয়ায় বেশ জনপ্রিয়।

‎এর আগে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে এই খবর শেয়ার করেন এবং অস্ট্রেলিয়ার প্রতি আহবান জানিয়েছিলেন, যেন তারা ইরানি নারী ফুটবল খেলোয়াড়দের আশ্রয় দেয়। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ইরানে ফিরে গেলে খেলোয়াড়রা প্রাণহানির শিকার হতে পারেন।

‎বিভিন্ন মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক রাজনীতিবিদ এবং জে কে রোলিংও এই খেলোয়াড়দের রক্ষায় সোচ্চার হয়েছেন। তবে বাকিদের ভবিষ্যৎ অনিশ্চিত থেকে গেছে। ইরানে না ফেরার ফলে পরিবারের ক্ষতির হুমকি এখনও রয়েছেন বলে সতর্ক করেছেন ফিফপ্রো।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo