• বিনোদন

‘আমি খুব খুশি অন্যভাবে তোমার সঙ্গে দেখা করেছি’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় থেকে শুরু করে সামাজিক মাধ্যমে বরাবরই সরব তিনি। নানা বিষয়ে প্রায় সময়ই তাকে মতপ্রকাশ করতে দেখা যায়। এবার নিজের একটি স্বপ্নের কথা এক ফেসবুকে পোস্টে প্রকাশ করলেন অভিনেত্রী।

২০২৫ সালে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারিয়া। তানজিম তৈয়বকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। এখনো তাদের বিয়ের এক বছর পূর্ণ না হলেও এই জুটির প্রথম সাক্ষাতের বর্ষপূর্তি হয়েছে। এ উপলক্ষ্যেই ফারিয়া তার সামাজিক মাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে অভিনেত্রী লেখেন, আজ থেকে ঠিক এক বছর আগে আমি এই মানুষটির সঙ্গে দেখা করেছিলাম এবং আমার জীবন চিরতরে বদলে গিয়েছিল। আমার নতুন স্বপ্ন হলো, তোমার সঙ্গে বৃদ্ধ হওয়া। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমাকে এমন একটি স্বপ্ন দিয়েছেন, যা এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার জন্য সার্থক করে তোলে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে আমি অন্যভাবে তোমার সঙ্গে দেখা করেছি।

স্বামী তানজিম তৈয়বের উদ্দেশ্যে ফারিয়া বলেন, আমি খুবই আনন্দিত, তোমার সঙ্গে দেখা হয়েছিল। না হলে আমার এত গোছানো বাসাটাকে অগোছালো করার সাহসই বা কে করত?

উল্লেখ্য, এর আগে শবনম ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন হারুনুর রশীদ অপুকে। প্রথম স্বামী তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের ঠিক এক বছর ৯ মাসের মাথায় সেই সংসারের বিচ্ছেদ ঘটে। অপুকে ২০২০ সালের ২৭ নভেম্বর ডিভোর্স দেন তিনি।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo