ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সপ্তম দিনের মতো ইরানে যৌথ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। গেল ৭২ ঘণ্টায় ইরানের অন্তত ২শ' স্থানে হামলা চালিয়েছে ওয়াশিংটন। খবর আলজাজিরার।
বি-টু বোমারু বিমান দিয়ে ফেলা হয়েছে ডজনখানেক বাঙ্কার বাস্টার বোমা। ধ্বংস করা হয় ৩০টি ইরানি নৌযানসহ বহু ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার।
রাজধানী তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে চালানো হয় বিমান হামলা। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামটি।
এছাড়াও, বি-ফিফটি টু বোমারু বিমান দিয়ে ইরানের রেভ্যলুশনারি গার্ডের (আইআরজিসি) একাধিক কমান্ড-কন্ট্রোল সেন্টার ও ঘাঁটিতে বোমা ফেলা হয়। টার্গেট করা হয় একাধিক হ্যাঙ্গার ও আকাশযানে।
তেহরান ছাড়াও সানান্দাজ ও ইরানের একাধিক শহরে পাওয়া গেছে বিস্ফোরণের খবর। চলমান যুদ্ধে ইরানে প্রাণহানি কমপক্ষে ১২৩০ জনের প্রাণহানি হয়েছে। শুধুমাত্র রাজধানী ছেড়েছে লাখের বেশি বাসিন্দা।
আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...
নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...
নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...
নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...

মন্তব্য (০)