• লিড নিউজ
  • খেলাধুলা

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ভারতের লক্ষ্য ১৯৬

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে ভারতকে করতে হবে ১২০ বলে ১৯৬ রান। টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছে ওয়েষ্ট ইন্ডিজ।

দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন রোস্টন চেজ। তিনি ২৫ বলে ৫টি চার আর এক ছক্কায় এই রান করেন। ২২ বলে দুই চার আর তিন ছক্কায় ৩৭ রান করেন জেসন হোল্ডার। ১৯ বলে তিন চার আর দুই ছক্কায় ৩৪ রান করেন রোভম্যান পাওয়েল। ১২ বলে এক চার আর দুই ছক্কায় ২৭ রান করে ফেরেন সিমরন হিতমার।

ভারতের কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক ভারত।

দুই দল দুইবার করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় ম্যাচটি বাড়তি গুরুত্ব পেয়েছে। আজ যে দল জিতবে, তারাই উঠবে সেমিফাইনালে, ফলে লড়াইটি অঘোষিত কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছে।

এই গ্রুপে ইতোমধ্যে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। গ্রুপপর্বে চার ম্যাচের সবকটিতে জিতে চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে ওয়েস্ট ইন্ডিজ।

অন্যদিকে ভারত গ্রুপপর্বে ছিল অপরাজিত। তবে সুপার এইটে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে চাপে পড়ে যায় দলটি। পরে জিম্বাবুয়েকে হারিয়ে সেমির দৌড়ে টিকে থাকে তারা। দুই দলেরই সুপার এইটে সমান ২ পয়েন্ট থাকায় আজকের ম্যাচেই নির্ধারিত হবে সেমির ভাগ্য।

এ পর্যন্ত টি-টোয়েন্টিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৩০ বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানে এগিয়ে ভারত, তাদের জয় ১৯টি; ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি ম্যাচে, একটি ম্যাচ পরিত্যক্ত।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo