• লিড নিউজ
  • আন্তর্জাতিক

খামেনির মৃত্যুতে ইরানে ৭ দিনের সাধারণ ছুটি, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের এমন দাবির পর খবরটি নিশ্চিত করেছে ইরান ইন্টারন্যাশনাল ও বিবিসি। খামেনির মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা দিয়েছে ইরান। এছাড়া সাত দিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছে দেশটি।

‎একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা-পাল্টা হামলায় কেঁপে উঠছে মধ্যপ্রাচ্যের আকাশ। গতকাল (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) ২০০ মার্কিন বিমান একযোগে ইরানের ৫০০ স্থাপনায় হামলা চালিয়ে বাজিয়ে দেয় যুদ্ধের দামামা। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা আলোচনার মধ্যে এই হামলা চালানো হলো। জবাবে ইরানও ইসরায়েলের উত্তরাঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

‎এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবর ছড়িয়ে পড়ে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ট্রুথ সোশ্যালের পোস্টে আরও লেখেন, ইরানের জনগণের জন্য নিজেদের দেশকে পুনরুদ্ধারের এটিই একমাত্র শ্রেষ্ঠ সুযোগ।

‎এর আগে এক ইসরাইলি কর্মকর্তার বরাতে খামেনির মৃত্যুর বিষয়টি সামনে আনে আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরাইলি প্রধানমন্ত্রীও দাবি করেন, খামেনি মারা গেছেন এবং তার মরদেহ চিহ্নিত করা গেছে।

‎স্যাটেলাইটের ছবিতে ধরা পড়ে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান, অপারেশন রোয়ারিং লায়ন ও অপারেশন এপিক ফিউরির আঘাতে ক্ষতিগ্রস্ত খামেনির কার্যালয়ের অবস্থা। যদিও শনিবারের অভিযানের সময় খামেনি সেখানে ছিলেন না বলেই জানায় ইরানের গণমাধ্যম। এরপর থেকেই খামেনির জীবিত থাকা, না থাকা নিয়ে শুরু হয় গুঞ্জন।

‎যদিও এই খবর নাকোচ করে দিয়ে ইরানের দু’টি গণমাধ্যম তাসনিম নিউজ ও মেহের নিউজ জানিয়েছে, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এখনো বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। ইরানী এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমে অভিযোগ করেন, মনস্তাত্ত্বিক চাপ বাড়াতে কৌশল হিসেবে এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে ট্রাম্প-নেতানিয়াহু। যদিও ট্রাম্পের পোস্টের পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও এই একই তথ্য দিচ্ছে বলে দাবি বিবিসি’র।

‎তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় প্রাণ গেছে খামেনির মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাতার। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

‎ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা দিয়েছে দেশটি। এছাড়া সাত দিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছে ইরান।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo