• সমগ্র বাংলা

মজার ইশকুলের বাৎসরিক ইফতার ২০২৬ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : মজার ইশকুলের উদ্যোগে ঢাকায় বাৎসরিক ইফতার ২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধায় মজার ইশকুলের উদ্যোগে ঢাকায় বাৎসরিক ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও তাদের স্পন্সরদের উপস্থিতিতে আয়োজনটি এক হৃদ্যতাপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি এ ধরনের বেসরকারি উদ্যোগ দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকারের উচিত এসব প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো এবং তাদের কার্যক্রমকে আরও সম্প্রসারণে সহায়তা করা। তিনি আশা প্রকাশ করেন, মজার ইশকুলের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সঙ্গে ইফতার করেন। তিনি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আউয়াল এবং একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উপস্থিত অতিথিরা মজার ইশকুলের শিক্ষা ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে প্রতিষ্ঠানটির অব্যাহত উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

নড়াইলে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে গাভী বিতরণ

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবন...

image

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক...

২

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন ...

image

জমির আইল কাটায় বিধবাকে মারধরের অভিযোগ দুই সেনা সদস্য ও তা...

৩

পাবনা প্রতিনিধি : বাড়িতে ওঠা বৃষ্টির পানি বের করতে জমির আইল ...

image

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

৪

পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়...

image

নড়াইলে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা জাঁকজমকপূর্ণ, সুষ...

  • company_logo