• সমগ্র বাংলা

নড়াইলে ৪ খুনের ঘটনায় পাল্টাপাল্টি মামলা: গ্রেফতার ১২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে বাবা-ছেলেসহ চাঞ্চল্যকর ৪ হত্যাকাণ্ডের ঘটনায় পাল্টাপাল্টি দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি (সোমবার) ভোরে সেহরির পর সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খায়েরুজ্জামান মোল্যা খায়েরের সমর্থক এবং খলিল শেখের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিহত ওসিবুর ফকিরের বাবা ওসমান ফকির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।  এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাতে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে অন্য মামলাটি করেন। এই মামলায় ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয়দের তথ্যমতে, সাবেক চেয়ারম্যান খায়েরুজ্জামান খায়ের ও খলিল শেখের পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে গত সোমবার ভোরে খলিল শেখের সমর্থকদের ওপর হামলা চালানো হয়। হামলায় খলিল শেখ, তার ছেলে তাহাজ্জদ শেখ এবং চাচাতো ভাই ফেরদৌস শেখ ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে সংঘর্ষের সময় আহত হয়ে চেয়ারম্যান সমর্থিত ওসিবুর ফকির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত মঙ্গলবার নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। খলিল শেখসহ তিনজনকে সিংগাশোলপুর বিদ্যালয় মাঠে জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয় এবং ওসিবুর ফকিরকে তারাপুরে দাফন করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে জানান: বড়কুলা গ্রামে ৪টি হত্যাকাণ্ডের ঘটনায় উভয় পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে। ইতিমধ্যে ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, এই হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রেফতার এড়াতে অনেক পুরুষ গ্রাম ছেড়েছেন বলে জানা গেছে।#

মন্তব্য (০)





image

নড়াইলে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে গাভী বিতরণ

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবন...

image

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক...

২

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন ...

image

জমির আইল কাটায় বিধবাকে মারধরের অভিযোগ দুই সেনা সদস্য ও তা...

৩

পাবনা প্রতিনিধি : বাড়িতে ওঠা বৃষ্টির পানি বের করতে জমির আইল ...

image

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

৪

পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়...

image

নড়াইলে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা জাঁকজমকপূর্ণ, সুষ...

  • company_logo