• সমগ্র বাংলা

পাবনায় একই পরিবারের দুই সদস্যের মরদেহ আলাদা স্থান থেকে উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে একই পরিবারের দুই সদস্যের মরদেহ আলাদা স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)। তারা দুজনই ওই বাড়িতে বসবাস করতেন। জামিলার বাবা ঢাকায় কর্মরত বলে জানিয়েছে স্থানীয়রা।

গ্রামবাসীর ভাষ্য, গভীর রাতে বাড়ি থেকে কান্নাকাটির শব্দ শোনা যায়। আশপাশের লোকজন বেরিয়ে এলেও কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে তারা ফিরে যান। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নাতনি জামিলাকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের সরিষাক্ষেতে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা হলে বাধা দিতে গিয়ে দাদি নিহত হন। পরে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ সরিষাক্ষেতে ফেলে রাখা হয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্তে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান চালাচ্ছে।

মন্তব্য (০)





image

নড়াইলে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে গাভী বিতরণ

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবন...

image

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক...

২

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন ...

image

জমির আইল কাটায় বিধবাকে মারধরের অভিযোগ দুই সেনা সদস্য ও তা...

৩

পাবনা প্রতিনিধি : বাড়িতে ওঠা বৃষ্টির পানি বের করতে জমির আইল ...

image

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

৪

পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়...

image

নড়াইলে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা জাঁকজমকপূর্ণ, সুষ...

  • company_logo