• খেলাধুলা

কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলংকা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি শ্রীলংকা বনাম নিউজিল্যান্ড। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলংকা। 

এই ম্যাচটি শ্রীলংকা-নিউজিল্যান্ড দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। শ্রীলংকার জন্য বেশি গুরুত্তপূর্ণ। তারা বিশ্বকাপের সহ আয়োজক এবং নিজেদের ঘরের মাঠেই খেলা হচ্ছে। তারা সুপার এইটের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছে। আজ যদি নিউজিল্যান্ডের কাছেও শ্রীলংকা হারে তাহলে খাদের কিনারায় পড়ে যায়। তখন তাদের জন্য সেমিফাইনালে খেলা মুশকিল হয়ে যাবে।

অন্যদিকে নিউজিল্যান্ড সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে খেলতে পারনে। পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার সুপার এইটের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পায় নিউজিল্যান্ড। সেই হিসেবে আজকের ম্যাচটি ব্লাক ক্যাপসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে হেরে গেলে তারা সেমিফাইনালের দৌড়ে পিছিয়ে যাবে। 

পরিসংখ্যান অবশ্য নিউজিল্যান্ডের পক্ষে কথা বলছে। টি-টোয়েন্টিতে দুই দলের ২৮ দেখায় ১৬টিতে জিতেছে কিউইরা, শ্রীলংকার জয় ৯ ম্যাচে। দুটি ম্যাচ টাই হয়েছে এবং একটি পরিত্যক্ত। টাই হওয়া দুই ম্যাচেই সুপার ওভারে জিতেছিল লংকানরা-যা তাদের আত্মবিশ্বাস জোগাতে পারে।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo