• লিড নিউজ
  • প্রশাসন

সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

  • Lead News
  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম মঙ্গলবার সন্ধ্যায় তাদের প্রত্যাহার করার তথ্য দেন। তিনি বলেন, চারজনকে ক্লোজ করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ চারজন শাহবাগ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তাদের নাম পাওয়া যায়নি।

সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম উদ্দীনসহ দুই দর্শনার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে মঙ্গলবার শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তার সতীর্থরা।

তারা দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত থানার সামনে জড়ো হয়ে তিনটি দাবি তুলে ধরে বিক্ষোভ করেন। পরে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে বিক্ষোভকারীরা থানার সামনে থেকে চলে যান।

সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই সাংবাদিক, শিক্ষার্থী নাঈম উদ্দীনসহ কয়েকজন দর্শনার্থী পুলিশের মারধরের শিকার হন।

ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন- বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের তোফায়েল আহমেদ (২৫) এবং আজকের পত্রিকার কাউসার আহমেদ রিপন (২৭)।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল পুলিশ সদস্য তোফায়েলকে লাঠি দিয়ে নির্বিচারে পেটাচ্ছেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

মন্তব্য (০)





image

পুলিশের ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-প...

image

পুলিশের উচ্চ পর্যায়ের ১০ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক : পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জা...

image

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

নিউজ ডেস্ক : সরকারের প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তন এনে তিনট...

image

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আ...

image

ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডে...

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ বিমান বাহিনীর ট্রে...

  • company_logo