• লিড নিউজ
  • খেলাধুলা

বিশ্বকাপে ওয়েষ্ট ইন্ডিজের রানের রেকর্ড

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বোলারদের তুলোধুনো করে রানের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে রেকর্ড ২৫৪/৬ রান করেছে ক্যারিবীয়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ক্যারিবীয়রা আজ দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করে।

এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে কেনিয়ার বিপক্ষে শ্রীলংকা রেকর্ড ২৬০/৬ রান করেছিল। সেই রেকর্ড ১৯ বছর পরও অক্ষত আছে।

সোমবার ভারতের মুম্বাবাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই তাণ্ডব শুরু করে ওয়েষ্ট ইন্ডিজ।

ক্যারিবীয় দুই ওপেনার ব্রান্ডন কিং এবং অধিনায়ক শাই হোপ ৯ ও ১৪ রানে ফেরার পর। ব্যাটিংয়ে ঝর তুলেন সিমরন হিতমায়ার ও রোভম্যান পাওয়েল। এই দুই তারকার ব্যাটিং তাণ্ডবে রানের রেকর্ড গড়ে উইন্ডিজ।

দলের হয়ে সিমরন হিতমায়ার মাত্র ৩৪ বলে ৭টি চার আর ৭টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৫ রান করেন। তার ৮০তম টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই সর্বোচ্চ রানের স্কোর। 

৩৫ বলে ৪টি চার আর সমান ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেন রোভম্যান পাওয়েল। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে শেরেফানি রাদারফোর্ড মাত্র ১৩ বলে তিন চার আর দুই ছক্কায় অপরাজিত ৩৩ রান করেন।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo