• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভয়াবহ তুষারঝড়ের শঙ্কা, যুক্তরাষ্ট্রের দুই শহরে জরুরি অবস্থা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি এবং নিউ জার্সি। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে ভারী তুষারপাত হচ্ছে শহর দুটিতে। সেইসঙ্গে বইছে তীব্র বাতাস। পরিস্থিতি আরও খারাপ হয়ে ভয়াবহ তুষারঝড় হানা দিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এ অবস্থায় নিজ নিজ শহরে জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্ক এবং নিউ জার্সির গভর্নররা।  

‎রোববার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে জারি এই জরুরি অবস্থা সোমবারও (২৩ ফেব্রুয়ারি) অব্যাহত আছে। খবর এনবিসি নিউজের। 

‎আবহাওয়াবিদরা বলছেন, দুর্যোগকবলিত অঞ্চলের বেশিরভাগ অংশে ১৮ থেকে ২৪ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে, ঘণ্টায় ৫৫ মাইল বেগে বাতাস বইতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

‎জরুরি অবস্থা চলাকালীন বাসিন্দাদের বাড়িতে অবস্থান করতে এবং খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড, ওয়েস্টচেস্টার এবং উত্তর নিউ জার্সিতে ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo