• লিড নিউজ
  • জাতীয়

পরীক্ষার সময় আন্দোলন, শিক্ষকদের শাস্তি বাতিলে নতুন নির্দেশনা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালে কর্মবিরতি বা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে জারি করা আগের চিঠিটি বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক নতুন স্মারকে অধিদপ্তর জানায়, একই তারিখে প্রকাশিত আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।

আগের চিঠিতে তৃতীয় সাময়িক মূল্যায়ন চলাকালে পরীক্ষা গ্রহণে বিরত থেকে কর্মবিরতি বা আন্দোলনে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসানের সই করা সর্বশেষ স্মারকে সেই নির্দেশনা সম্পূর্ণভাবে বাতিল করা হয়।

নতুন নির্দেশনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি অবহিত করার জন্য বিভাগীয় উপপরিচালক ও মহাপরিচালকের দপ্তরেও অনুলিপি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তিন দফা দাবিতে গত বছর ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। এতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়।

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo