• বিনোদন

ঈদে আসছে রাফীর সিনেমা, থাকছে চার নায়িকা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

‎বিনোদন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্মাতা রায়হান রাফী এর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ দেশের প্রেক্ষাগৃহে আসছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

‎পোস্টারে চারজন নারী চরিত্রকে ভিন্ন ভিন্ন আবহে উপস্থাপন করা হয়েছে, যা ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল সৃষ্টি করেছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী।
‎
‎রাফী পোস্টারে উল্লেখ করেছেন, ঢাকা শহরের নারীদের দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতা ও অভ্যন্তরীণ লড়াইয়ের প্রেক্ষাপটে সিনেমার গল্প সাজানো হয়েছে। তিনি ঢাকা শহরকে নারীদের জন্য একটি ‘প্রেশার কুকার’-এর সঙ্গে তুলনা করে লিখেছেন, নারীদের নীরব আর্তনাদ সহ্য করতে না পেরে এই প্রেশার কুকারে ‘সিটি’ বেজে ওঠে।
‎
‎বিশেষভাবে, প্রধান কোনো পুরুষ চরিত্র ছাড়া বাণিজ্যিক ধারার সিনেমায় চার নারীকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যানারে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। ‘পরাণ’, ‘সুরঙ্গ’ ও ‘তুফান’ এর মতো ব্যবসায়িক সফল সিনেমার নির্মাতা রাফী এই ছবির মাধ্যমে বাণিজ্যিক বাংলা সিনেমায় নতুন এক ধারা তৈরি করতে চান।
‎
‎ঢাকার নাগরিক জীবনের সামাজিক দ্বন্দ্ব এবং নারীদের ব্যক্তিগত সংগ্রামের গল্প নিয়ে ‘প্রেশার কুকার’ চলতি বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo